বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

মোস্তাক গাজীনগরীর কবর জিয়ারতে এডভোকেট ইয়াছিন খান — ন্যায়বিচারের লড়াইয়ে ঐক্যের আহ্বান

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইয়াছিন খান শুক্রবার(১৭অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় গাজীনগরীর প্রয়াত মোস্তাকের কবর জিয়ারত করেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে এডভোকেট ইয়াছিন খান নিহত মোস্তাকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এখনো তারা প্রিয় মানুষটির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি এবং ন্যায়বিচারের আশায় প্রহর গুনছেন।
মোস্তাকের স্ত্রী আবেগভরে বলেন—আমার স্বামীকে আমরা আর ফিরে পাব না, কিন্তু তার হত্যার বিচার যেন আল্লাহ দেখিয়ে দেন। আমরা ন্যায় বিচার চাই, প্রতিশোধ নয়।
এ সময় এডভোকেট ইয়াছিন খান পরিবারটিকে সান্ত্বনা দিয়ে বলেন—এই লড়াই শুধু আপনাদের নয়,আমাদের সবার। আমরা আইনের পথে থেকে সত্য প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এ সময়
কবর জিয়ারত ও পারিবারিক সাক্ষাতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি আসাদুজ্জামান, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলী, সেক্রেটারি আব্দুর রশীদ খান, শ্রমিককল্যাণ সভাপতি আজমল হোসেন, ৩নং ওয়ার্ডের সেক্রেটারি মাছুম আহমদ,মাওঃমইনুল ইসলাম নোমানী সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর