স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল (রহঃ) দরগাহের খাদেম নিযুক্ত হলেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও ১২ দলীয় জোটের নেতা সৈয়দ তালহা আলম। তিনি জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান এবং সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। সৈয়দ তালহা আলম জগন্নাথপুর শান্তিগঞ্জের একজন জনপ্রিয় ব্যাক্তিত্ব এবং সুনামগঞ্জের একটি পরিচিতি মুখ। উনার মা শাম্মি আলম সিলেটের সম্ভ্রান্ত জমিদার “মজুমদার” পরিবারের মেয়ে এবং উনার মামা এহতেশাম বখত মজুমদার দরগাহের খাদেম এবং কোষাদ্যক্ষ হিসেবে ছিলেন এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।
হজরয় শাহজালাল (রহঃ) সিলেট বিভাগের আনাচে কানাচে ইসলামের আলো পৌছিয়ে দিয়েছেন এবং ওলিকুলের অন্যতম। উনার দরগাহে প্রতিদিন লক্ষ লক্ষ মুসাফির আসেন।
তালহা আলম রাজনীতি, ব্যাবসা এবং চাকুরীতে সাফল্যের পর এই দায়িত্ত্ব তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্দ করবে।
সৈয়দ তালহা আলম জানান, “আমার মামার বড় ভাগ্নে আমি এবং মামার সাথে জীবনে অনেকবার ছায়া হিসেবে দরগাহে গিয়েছি। দরগাহের মুসাফিরদের সিন্নি, মসজিদ পরিষ্কার পরিছন্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আজকে উন্নয়নের মাধ্যমে দরগাহকে এই পর্যায়ে নিয়ে আসাকে দরগাহের মোতওয়াল্লী সহ খাদেমগন নিরলস পরিশ্রম করে গেছেন। তাদের একজন হতে পেরে আমি সৌভাজ্ঞবান।”