বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে কোরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননাকারী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার বিকেলে শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শান্তিগঞ্জ পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ও নির্বাহী সদস্য কাওসার আহমেদ রাহিমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপাড়ি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই। আরও বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন জমিয়তের সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব, শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান এবং উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হামিদ।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআনের অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর