বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে লেঃ কর্নেল সৈয়দ আলী আহমদ ও নাদির আহমদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে এসে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, লেঃ কর্নেল(অবঃ) সৈয়দ আলী আহমদ ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ।

বুধবার( ১ লা অক্টোবর) বিকেলে তারা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: সেলিম জায়গীরদার, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ, ছাত্রনেতা তানভীর ও মিজান আহমদ প্রমূখ

এসময় তারা বলেন, শান্তির সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ। সকলে ধর্মের মানুষ নিরাপদে তার স্ব স্ব ধর্মীয় উৎসব পালন করবেন। এটাই এই দেশের নিয়ম। আপনারা আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করবেন। আপনাদের পাশে আমরা সবসময় আছি। দেশব্যাপী আমাদের সুনামগঞ্জ জেলার একটা সুনাম আছে এখানে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করি। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর