বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ও সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের উদ্যোগে এবং বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতায় শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শিবির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী এবং সঞ্চালনায় ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজা।

এছাড়াও বক্তব্য দেন নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান এবং ডা. নজরুল হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ শিবিরে শান্তিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের হাজারো রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা নেন। অনেক রোগীকে চশমা ও লেন্স প্রদান করা হয়। পাশাপাশি যাদের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদেরকে পরবর্তী সময়ে বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর, ডা. দেওয়ান রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান, ডা. হাবিবুল্লাহ বাহার ও ডা. মনোতোষ পাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সচেতন নাগরিক পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ, মনসুর আলী, সেলিম মিয়া, মতিউর রহমান, হুমায়ুন কবির, বাবুল মিয়া, তাজুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর