বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

মাওলানা মুশতাক হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে কেন্দ্রীয় জমিয়তের সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পাথারিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেইন পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও কাপুরুষোচিত ঘটনা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম, মো. আলী আকবর, মো. মোজাহিদ আলী, সাংবাদিক ইলিয়াছ মিয়া, মো. আঙ্গুর মিয়া, মহিবুর রহমান মানিক, মুনসুর আহমদ, নাজমুল হক নজিব, মো. আজমল হোসেন শাহীন, মাওলানা আবু হুরায়রা, হাসান মাহমুদ, নুর আলম প্রমুখ। এছাড়া জিয়াউর রহমান, মোহাম্মদ আলী, জাকেরিন আহমদ, আবু বকরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও বিক্ষোভে অংশ নেন।
বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৬ সেপ্টেম্বর শুক্রবার পুরাতন সুরমা নদীর শরীফপুর এলাকা থেকে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর