বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে নতুন উচ্চ ফলনশীল বোরো ধানের চাষাবাদে কৃষক সতেজিকরণ প্রশিক্ষণ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল বোরো নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী সতেজিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায়
উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর সংলগ্ন এনজিও সংস্থা আরপিডব্লিউএফ এর কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(JICA) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় হাওরে DR-CCAA প্রকল্পের উদ্যােগে এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর কারিগরি সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট শান্তিগঞ্জের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. বদরুন্নেসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা, আরপিডব্লিউএফ এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন ।
এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিআর- সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব সহ সদরপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থীবৃন্দ। ধারাবাহিকভাবে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের আরও ২০ কৃষককে এই প্রশিক্ষণ দেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর