বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার শান্তিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে দুই হাজার তিনশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামের আব্দুল জলিলের পুত্র হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন (৩৬), শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র হাফিজুর রহমান(৩১)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর