শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান মে দিবসে শান্তিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোর ধান কিনবে সরকার শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান শান্তিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত ৩ শ্রমিক সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোর ধান কিনবে সরকার

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও মনিটরিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়বসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকার ৩৬ টাকা কেজি দরে (মন প্রতি ১,৪৪০ টাকা) মোট ২,১৯৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহী কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ৩ মন এবং সর্বোচ্চ ৭৫ মন পর্যন্ত ধান ক্রয় করা হবে।
আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য বিভাগ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর