শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এজাহারভূক্ত আসামী মাহবুব গ্রেফতার শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত পহেলা বৈশাখে আইসিএস-১ ধানের মাঠ দিবস, উচ্চ ফলনে আশার আলো দেখছেন কৃষক মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এক প্রভাষকের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখে আইসিএস-১ ধানের মাঠ দিবস, উচ্চ ফলনে আশার আলো দেখছেন কৃষক

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:

পহেলা বৈশাখের উৎসবমুখর দিনে সুনামগঞ্জের জামালগঞ্জে আয়োজিত হলো উচ্চ ফলনশীল আইসিএস-১ (ICS-1) হাইব্রিড মোটাধান জাতের মাঠ দিবস। নলচন্ডী হাওরের বিস্তীর্ণ মাঠে ধান কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও আশার সঞ্চার করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় আয়োজিত এ মাঠ দিবসের উদ্বোধন করেন এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সিলেট বিভাগীয় প্রোগ্রাম কো-অর্ডিনেটর লুতফুল কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুনামগঞ্জ টেরিটোরি অফিসার নুমান কবির মারুফ, ডিলার, উপকারভোগী কৃষকসহ এলাকার অসংখ্য চাষি।

উপস্থাপনায় জানানো হয়, আইসিএস-১ একটি আগাম জাতের ধান, যা সহজে হেলে পড়ে না এবং হেক্টরপ্রতি উচ্চ ফলন দেয়। প্রতিকূল হাওর পরিস্থিতিতেও এই জাতটি ভালো ফলনের সম্ভাবনা দেখাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় কৃষকরা জানান, হাওরে সময়মতো ধান ঘরে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আইসিএস-১ ধান আগাম হওয়ায় ঝুঁকি অনেকটাই কমে যায়। ফলনও ভালো, গাছ শক্ত—ঝড়-বৃষ্টিতে পড়ে যাওয়ার ভয় কম। অনেক কৃষক জানান, এ জাতের ধানে প্রতি বিঘায় প্রায় ৩০ থেকে ৩২ মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে, যা তাদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আরেক কৃষক বলেন, “আমরা প্রতি বছরই প্রাকৃতিক ঝুঁকিতে থাকি। এই জাতের ধান যদি এমন ফলন ধরে রাখতে পারে, তাহলে আমাদের জন্য এটা বড় আশীর্বাদ হবে।”মাঠ দিবসটি ঘিরে কৃষকদের মধ্যে নতুন জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন আয়োজকরা।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর