বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত ডুংরিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মনু মিয়া আর নেই শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর, আটক ৭ ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত।

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে ২৪ শে মার্চ ২০২৬ এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ও সুনামগঞ্জ ধান গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রেজওয়ান ভূইয়াঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সন্ধীপ বিশ্বাস, আরপিডব্লিউএস এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমাজ সেবা কার্যালয় এর প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ।

সভায় বিগত এক বছরের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমন, বোরো ও রবি শস্য চাষাবাদের উপর প্রশিক্ষণ এবং বীজ বিতরণ। এছাড়াও এসেড হবিগঞ্জের পক্ষ থেকে আটজন কৃষককে বোরো ধান চাষাবাদ বিষয়ক প্রদর্শণী প্লট স্থাপন এর জন্য সহযোগিতা করা হয়।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, এপিও- ডিআরসিসিএএ প্রকল্প, বিশ্বজিৎ সাহা- পিও- এনরিচ এবং এসেড হবিগঞ্জ এর ফিল্ড এসিট্যান্টগণ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর