বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে ক্বিরাত-নামাজ প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণ অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও উজ্জ্বল রায় শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩.০০ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে প্রায় ৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, আলু, লাচ্ছি ও ময়দা।
গণপাঠাগারের পরিচালক মো. মামুন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, গণমাধ্যমকর্মী আবু সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর