বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

শান্তিগঞ্জে ক্বিরাত-নামাজ প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র রমজান মাসে আয়োজিত ফ্রি ক্বিরাত ও নামাজ প্রশিক্ষণ কর্মসূচির ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় গাজীনগর বড় জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার ছুরাব আলী। সঞ্চালনায় ছিলেন উত্তর গাজীনগর জামে মসজিদের ইমাম মাওলানা দিলোয়ার হুসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শায়খে গাজিনগরী (রহ.)-এর নাতি মাওলানা আবদুল্লাহ গাজিনগরী।
এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, দারুল হাদিস ইসলামী বালিকা বিদ্যালয়ের পরিচালক মাওলানা এমদাদুল্লাহ, মুফতি হুসাইন আহমদ, ক্বারী মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাশির মিয়া, সাবেক মেম্বার নুরুল হক, গ্রীস প্রবাসী আলীনুর মিয়া, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও এলাকাবাসী। এছাড়া সার্বিক সহযোগিতা করেন গ্রীস প্রবাসী শামছুল ইসলাম শামছু ও ফ্রান্স প্রবাসী রাসেল মিয়া।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর