মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন ​মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিজ মাওলানা আহমদ শফী বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম আহমদ শফী ঈদ সামনে রেখে ডুংরিয়ায় স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ শান্তিগঞ্জে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা ফোরল্যান সড়কের কাজে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ, জনমনে স্বস্তি ও আশার আলো

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকাল ৩টায় উপজেলার সোহেল কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহা পরবর্তী এই সম্মেলনের আয়োজন করা হয়।
​সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুর আলীর সভাপতিত্বে এবং সমাজসেবক ও পল্লী চিকিৎসক সোয়েব আহমেদ জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজা। তাঁর সার্বিক তত্ত্বাবধানেই এই সম্মেলনের আয়োজন করা হয়।

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ।
​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​সলিবনুর বাচ্চু (সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি) ​সবুজ মিয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জয়কলস ইউনিয়ন) এবি হাসান মিয়া (লন্ডন প্রবাসী), বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুদ ও রাজা মিয়া ​পল্লী চিকিৎসক নজরুল ইসলাম অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফারুক মিয়া, শিতু মিয়া, সোলেমান খাঁ, রোকন মিয়া, সাহেব আলী, রিয়াজ উদ্দিন, সেলিম মিয়া, বাবুল মিয়া, আখলুছ মিয়া এবং বীরেন্দ্র দাশ প্রমুখ।

​উক্ত ঈদ পুনর্মিলনী সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সচেতন নাগরিক পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর