মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় উপজেলার সোহেল কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুর আলীর সভাপতিত্বে এবং সমাজসেবক ও পল্লী চিকিৎসক সোয়েব আহমেদ জায়গীরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজা। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সলিবনুর বাচ্চু, জয়কলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া, লন্ডন প্রবাসী এবি হাসান মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুদ, রাজা মিয়া এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ফারুক মিয়া, শিতু মিয়া, সোলেমান খাঁ, রোকন মিয়া, সাহেব আলী, রিয়াজ উদ্দিন, সেলিম মিয়া, বাবুল মিয়া, আখলুছ মিয়া এবং বীরেন্দ্র দাশসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়নে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
ঈদ পুনর্মিলনী সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সচেতন নাগরিক পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।