বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

ইসরাইলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। যার ফলে সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে। খবর বিবিসির।

আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর প্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে।

 

 

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তবে ইসরাইল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পালটা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না’।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর