বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাগচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। খবর আল-জাজিরার।

এদিকে ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববার রাশিয়া পৌঁছান। আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হয়।

এর আগে তুরস্কের ইস্তান্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি।

রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এ চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর