শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর আহমদ জয়ী সুনামগঞ্জ-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজার
সোনালী ব্যাংকের নিচ তলায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্ভোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। উক্ত ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন কালে উপস্থিত সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ম্যানেজার নিখিলেশ তালুকদার, পাথারিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারি নিত্যানন্দ পাল, পাগলা ইউনিয়ন ভূমি উপ-সহকারি বেলাল আহমদ, দলিল লিখক সমিতির সিনিয়র দলিল লিখক নজরুল ইসলাম, ছালাতুল ইসলাম, ছাদিকুর রহমান আতিক, আনর আলী,নেছার উদ্দিন,আলতাব আলী,মোঃ ছাদিকুর রহমান ছালিক, সেবা কেন্দ্রের পরিচালক আসলাম হোসেন মিলটন ও এস এ খালেদ স্থানীয় গণমাধ্যমকর্মী সহ প্রমূখ। উল্লেখ্য যে, এই সেবাকেন্দ্রে সরকার নির্ধারিত সার্ভিস ফি এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর,নামজারী খতিয়ান ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করা যাবে।
অপরদিকে, বিকাল ৪ টায় উপজেলার পাগলা বাজারের মতিয়া সুপার মার্কেটে আরেকটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, সহ সভাপতি অত্র কেন্দ্র পরিচালক এস এ খালেদের পিতা মখদ্দুছ আলী, উপজেলা যুবদল নেতা রনজিৎ সূত্রধর, মনসুর উদ্দিন, দলিল লিখক নজরুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারি নিত্যানন্দ পাল, পাগলা ইউনিয়ন ভূমি উপ-সহকারি বেলাল আহমদ, দলিল লিখক সমিতির সিনিয়র দলিল লিখক নজরুল ইসলাম, ছালাতুল ইসলাম, ছাদিকুর রহমান আতিক, আনর আলী,নেছার উদ্দিন
সহ আরো অনেক।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর