বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

মাওলানা মুশতাক হত্যা মামলায় দ্রুত বিচার দাবিতে সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
Oplus_131072

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সদর উপজেলা শাখার উদ্যোগে শহিদ মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামতলা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রমজান হুসাইন। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, মাওলানা মুশতাকের খুনিদের পরিচয় দেশবাসীর সামনে প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ নুর হুসাইন, জেলা অর্থ সম্পাদক নাজমুল ইসলাম জাহিদ, শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ ত্বহা হুসাইন, জামালগঞ্জের নেতা মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আবদুল বারী, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মুফতি আব্দুল মালিক ত্বহা, হাফিজ আবু সাঈদ এবং মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।

বক্তারা ঘোষণা দেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর