বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

মধ্যনগরে মাছ ব্যবসায়ীর ট্রলারে হামলা ও লুটপাটের অভিযোগে বিক্ষোভ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের মধ্যনগরে মাছ ব্যবসায়ীদের ট্রলারে হামলা ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার মধ্যনগর বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা হামলা ও লুটপাটে জড়িতদের শাস্তির দাবি জানান।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার রৌহা গ্রামের কুড়ির হাওরে মাছ ব্যবসায়ী সাইকুল ও তোফায়েলের ট্রলারে হামলা ও লুটপাট চালানো হয়। অভিযোগ রয়েছে, নয়ানগর গ্রামের আবু হানিফ ও মোবারকের নেতৃত্বে শিরিন মিয়া, রিয়াজ উদ্দিন, কামাল মিয়া, আব্দুল হাই, রয়েল মিয়া, জুলহাস, আব্দুল আলী, সম্রাট মিয়াসহ অনেকে এ ঘটনায় অংশ নেন।

প্রতিবাদকারীরা জানান, অবিলম্বে হামলা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর