শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা ধানের শীষের পক্ষে সেনোয়ার হোসেনের নেতৃত্বে গণমিছিল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ শান্তিগঞ্জে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা

ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মাহবুবুর রহমান

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন,‘দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও ঐক্যের উৎসব। মুসলমানরা যেমন ধর্মীয় উৎসব পালন করেন, তেমনি হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিজস্ব উৎসব পালন করেন। ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। বিএনপির কাছে সব ধর্মই সমান; বাংলাদেশে কোনো জাতি ভেদাভেদ নেই।’

বুধবার (১ অক্টোবর) বিকেলে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন ধর্ম, বর্ণ ও নির্বিশেষে এক সম্প্রীতির বাংলাদেশ গড়ার। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে সেই আদর্শের ধারাবাহিকতায় বিএনপির হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।’

নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন,‘ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিএনপি আশা করছে, গণমানুষের দাবির মুখে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে নামবে বিএনপি।’

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, সদস্য কামাল হোসেন, সেনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাজিবুল হক তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর