বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে বিএনপি পুনর্গঠনের কাজ জোরেশোরে চলছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে নতুন কমিটি। এর ফলে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।

এই সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি একজন তরুণ ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত, পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মাহবুবুর রহমান নিয়মিতভাবে সভা-সমাবেশ, মতবিনিময় সভা ও সাংগঠনিক সফরে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আশাবাদ ও আত্মবিশ্বাস।

ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক বলেন, “মাহবুবুর রহমান বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর মতো একজন তরুণ, স্মার্ট ও নিবেদিত মানুষকে আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।”

মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার বলেন, “মাহবুবুর রহমান তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। হাওর অঞ্চলের উন্নয়নে তাঁর মতো জনদরদী নেতার প্রয়োজন রয়েছে।”

জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক বলেন, “মাহবুবুর রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর পরিবার এ দলের সঙ্গে যুক্ত। তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন যোগ্য, ক্লিন ইমেজধারী নেতা হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।”


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর