বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

বিশৃঙ্খল বিপিএলকে বাগে আনতে পারবে বিসিবি?

স্পোর্টস ডেস্ক::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিসিবির কাছে সোনার হরিণ। অর্থের ফোয়ারা ছোটে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে। তবে আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি বিশৃঙ্খল বিপিএল জন্ম দেয় নানা প্রশ্নের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখানে অসহায় না অক্ষম, বোঝা ভার। গত আসর বসেছিল সাবেক সভাপতি ফারুক আহমেদের অধীনে। এবার চ্যালেঞ্জ নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে।

কয়েকদিন ধরে বিসিবিতে বিপিএল কীভাবে শুরু করা যায়, এ নিয়ে চলছে তোড়জোড়। বিভিন্ন মহল থেকে নেওয়া হচ্ছে পরামর্শ।

বিপিএলের ইস্যুতে সোমবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন বোর্ডের কয়েকজন পরিচালক। ছিলেন বিসিবি সভাপতি, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ আরও দু-একজন।

আলোচনায় যোগ দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বিসিবির গভর্নিং কাউন্সিল সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে। কীভাবে নতুন করে বিপিএল শুরু করা যায় এই বিষয়ে তাদের মতামত চায় বোর্ড। বিসিবি চায় আগস্টের মধ্যে দলগুলো নিশ্চিত করতে। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট।

এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, দল পেতে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে নির্বাচিত সরকার না থাকায় বড় প্রতিষ্ঠানগুলো আসতে রাজি হচ্ছে না। আবার যারা আগ্রহ প্রকাশ করছে, তাদের স্থায়ী ভিত্তি নেই। সব ঠিক থাকলে ডিসেম্বর বা জানুয়ারিতে বিপিএল আয়োজন করবে বিসিবি।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর