বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়লাভ 

স্টফ রিপোর্টার:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিম মাঠে অনুষ্ঠিত হলো এক চমৎকার ও উত্তেজনাপূর্ণ ফুটবল প্রীতি ম্যাচ।
সোমবার(১৪ জুলাই) বিকাল ৫.০০ টায়  পাথারিয়া গ্রামের মাঠে এই খেলায় মুখোমুখি হয় পূর্ব পাগলা ইউনিয়ন বনাম পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ফুটবল দল। প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট খেলা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে,যেখানে ৩-২ ব্যবধানে পূর্ব পাগলা ইউনিয়ন দলকে পরাজিত করে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন দল।
পাথারিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মো: তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জাগীরদার খোকন।
আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার সন্দীপ বিশ্বাস, পাগলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মৃদুল কান্তি দাস, পাথারিয়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ রাজ্জাক মিয়া সহ পাথারিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই আয়োজন শান্তিগঞ্জের ক্রীড়া ও যুবসমাজকে নতুন উদ্দীপনা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর