বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

মাইলফলক ছোঁয়া হলো না, আক্ষেপ নিয়ে শেষ বাংলাদেশের ইনিংস

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক::

শ্রীলঙ্কার বিপক্ষে পুঁজিটা কম ছিল না বাংলাদেশের। তবে শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ আর নাহিদ রানার ওপর ভরসা করে সফরকারীরা আশায় ছিল মাইলফলক ছোঁয়ার। তবে তা আর হলো না। খুব কাছে গিয়েও ব্যর্থ হলো শেষ জুটি। ৪৯৫ রানে অলআউট হলো বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পাঁচশো ছাড়ানো ইনিংসের সংখ্যা খুব বেশি নয়। ২০১৩ সালে গল টেস্টের ৬৩৮, এরপর ২০১৮ সালে করা ৫১৩ আর ২০২১ সালে ৫৪১/৭, এই তো! আজ গলে সে সংখ্যাটা চারে উন্নীত করার সুযোগ ছিল। বাংলাদেশ চেয়ে ছিল সে মাইলফলকটাতেই।

সেটা করতে হলে আজ প্রয়োজন ছিল ১৬ রান। দিনের দ্বিতীয় বলেই ভাগ্যগুণে একটা চার পেয়ে যায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর ডেলিভারি হাসান মাহমুদের ব্যাটের নিচের কানায় লেগে চলে যায় বাউন্ডারিতে। সে ওভার থেকে আসে আরও এক রান।

পরের ওভারে আসে আরও এক রান। আসিথার করা দিনের তৃতীয় ওভারের প্রথম বলে বাই থেকে আসে আরও একটি চার। তাতে মনে হচ্ছিল ভাগ্যের ছোঁয়াতেই বুঝি ৫০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।

তবে সেটা শেষমেশ হয়নি। সে চারের দুই বল পর স্ট্রাইকে এসে নাহিদ রানা লেগ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট ছুঁইয়ে দেন। তা গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। বাংলাদেশ অলআউট হয় ৫০০ থেকে ৫ রানের দূরত্বে থেকে।

পাঁচশো না হলেও পুঁজিটা মন্দ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় রান। এ পরিস্থিতিতে বাংলাদেশকে স্বস্তি দিতে পারে একটা তথ্য। শ্রীলঙ্কার বিপক্ষে যখনই ৪৫০ রানের বেশি করেছে বাংলাদেশ, সে ম্যাচে হারেনি দল। একমাত্র যে টেস্টটা জিতেছে, সে টেস্টে বাংলাদেশ ৪৬৭ রান তুলেছিল প্রথম ইনিংসে।

সেসব অবশ্য কেবলই তথ্য। মাঠের খেলায় এখন বাকি কাজটা সারতে হবে বাংলাদেশকে।

দিনের শুরুতে ব্যাট হাতে দলকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি হাসান আর নাহিদ। তাদের মূল কাজটা শুরু এখন। বল হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার গুরুদায়িত্ব এখন তাদের কাঁধে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর