মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বেসরকারি এই সংস্থাটি।
এরপর সকাল সাড়ে ১১টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহিদ মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর প্রোগ্রাম অফিসার নিলু কান্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলি রানী।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখী রানী তালুকদার ও রেহেনা বেগম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলি রানী পাল, নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিনা বেগম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সূত্রধর, সুষমা সূত্রধর এবং ডুংরিয়া নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানসহ আরও অনেকে।