গুলশান আরা রুবী::
তুমি বাজালে বাঁশির সুরে বিদ্রোহের গান,
তুমি দিলে অগ্নিবাণী—জাগালে প্রাণ।
তুমি ঝড়ের বজ্রকণ্ঠ, রণহুংকার,
বাংলার আকাশে তুমি ধ্রুবতারা পার।
তুমি কৃষকের কান্না হলে বীণার তারে,
শ্রমিকের ঘামে গাঁথা অমর ছন্দধারে।
তুমি মজলুমের মুক্তি, শিকল ভাঙা ডাক,
তুমি দিয়েছো বুকে সাহস—আগুনের হাঁক।
তুমি গেয়েছো ভালোবাসা, প্রেমের জয়,
অশ্রুতে ভিজেছে তোমার অক্ষিদ্বয়।
আবার কখনো তুমি বীর সেনানীর ধ্বনি,
অন্যায়ের অন্ধকারে জ্বালালে আলো রশ্মি।
বাংলার নজরুল তুমি, বাঙালির অহংকার,
তোমার গানে জাগে প্রাণে মুক্তির বারবার।
তুমি অনন্ত বিদ্রোহী, প্রেমের আলয়,
তুমি বাংলার জাগরণের চিরদিনের জয়।।