বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহজাহান সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং শান্তিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা।
অবহিতকরণ সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থিতদের অবহিত করা হয়।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর