আজকের তারিখ : এপ্রিল ১, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৫, ২০২৬, ৮:০৫ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহজাহান সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং শান্তিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা।
অবহিতকরণ সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থিতদের অবহিত করা হয়।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24