বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

আয় বাড়াতে আরও ৩ জাহাজ কেনা হচ্ছে: নৌপরিবহণ উপদেষ্টা

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

 

তিনি বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

 

 

তিনি আরও বলেন, বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়ম-নীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর