বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যুর ঘটনায় দিরাই ও জগন্নাথপুর থানায় ৯ দালালের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে মানবপাচার আইনে দিরাই থানায় চার মানবপাচারকারীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন অভিবাসন প্রত্যাশায় নিহত দিরাই উপজেলার জগদল গ্রামের সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান।

একই আইনে মানবপাচার চক্রের পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে জগন্নাথপুর থানায় পৃথক আরেকটি মামলা করেন নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান।

মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার বলেন, সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগে দুইটি মামলা হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কয়েকজনের নাম পেয়েছি। কেউ দেশে আছেন, কেউ বিদেশে অবস্থান করছেন। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

এব্যাপারে স্থানীয়দেরকে সচেতন করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে অতিরিক্তি পুলিশ সুপার আরও বলেন, গত শনিবার লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গ্রিসের উপকূলে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে বোটেই তাদের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই দলের উদ্ধার হওয়া একজন ও নিহতদের পরিবার সুনামগঞ্জে ১২ জনের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ছয়জন, দোয়ারাবাজারের একজন ও জগন্নাথপুরের পাঁচজন রয়েছেন।

নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার মানবপাচারকারীদের সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, বড় নৌকায় পাঠানোর কথা থাকলেও অভিবাসনপ্রত্যাশীদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।

 

সুত্র: দৈনিক সবুজ সিলেট


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর