বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

শান্তিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ রোগীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৫ জন রোগীর হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, “আপনারা যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন, সবাই আপনাদের সমস্যার কথা খোলামেলা ভাবে ডাক্তারদের জানাবেন। তাহলে চিকিৎসকরাও সঠিকভাবে সেবা দিতে পারবেন। এই হাসপাতাল আপনাদের, তাই নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলবেন এবং হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাই সহযোগিতা করবেন।”
তিনি আরও বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের জন্য সামান্য এই শীতবস্ত্র নিয়ে এসেছি। এগুলো ব্যবহার করবেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন—এই কামনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।”
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আরএমও ডা. তারিক জামিল অপু, ডা. ঝিনুক রানী দাস, ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর