বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা বিষ্ণুপুরে টি.এস.এস-এর গীতা পাঠশালার উদ্বোধন সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন মহান স্বাধীনতা দিবসে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

কানাডা প্রবাসীর নামে ফেইক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কানাডা প্রবাসীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা অপপ্রচার ও অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৩১ অক্টোবর) প্রবাসীর বাবা মুজিবুর রহমান তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১২৯৯।মুজিবুর রহমান উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের মেয়ে জাকিয়া সুলতানা মনি কানাডা প্রবাসী। তিনি ২০২৪ সালের জুন মাসে কানাডায় পাড়ি জমান। দেশে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার সম্পাদনায় ‘ভাটিরকণ্ঠ’ নামে একটি পত্রিকা রয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, এই সুযোগে একদল দুর্বৃত্ত জাকিয়া সুলতানা মনির জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে ‘অহনা আফরিন এনি (Ahona Afrin Any)’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ছবি ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে আসছে। ওই ফেইক আইডির পোস্ট ব্যবহার করে কিছু ব্যক্তি প্রবাসী মনির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।এ ছাড়া মেসেঞ্জারে ওই প্রবাসীর কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

মুজিবুর রহমান জানান, মেয়ের মানহানি ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তাদের শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর