
শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে বেদরক মারধরের ঘটনায় গাজীনগর গ্রামের ফখরুল ইসলামের ছেলে মাহবুবকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
সে হাবিবের ভাই মিজানুর রহমানের দায়ের করা শান্তিগঞ্জ থানার মামলার ২ নং আসামী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়।
১৬ এপ্রিল সন্ধ্যারাতে শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পাথারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com