সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) বিকেল ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বায়তুলমাল সেক্রেটারি শান্তিগঞ্জ ও ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের অফিসার্স ইনচার্জ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা নূর উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমেদ জোসেফ, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আঃ রশিদ, দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাহমুদুল হাসান, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শিব্বির আহমদ, পূর্ব পাগলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হক, সহ-সভাপতি মুজিবুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আলী আহমদ, নজরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মীরা।
সভায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com