মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে এই ইউনিফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোছা: মাহমুদা চৌধুরী রোজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি ও সুরমা স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারী শিক্ষক অমির চন্দ্র কর, ম্যানেজিং কমিটির সদস্য (উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি), সহকারী শিক্ষক মো. মোফাজ্জল হোসেন এবং সহকারী শিক্ষক মুক্তা রায়।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং শিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।