আজকের তারিখ : এপ্রিল ১, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:০৪ পি.এম
শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি’র ভাইস – চ্যান্সেলর এর শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে (ইন্নালি ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন)গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ।
শুক্রবার(১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জলুাই বিপ্লবের সামনের সারির একজন একনিষ্ঠ ও লড়াকু তরুণ সৈনিক। তিনি যে সাহসি কথা ও দেশ প্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী দেশ প্রেমিকাে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দ রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24